ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসকে নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন নাহিদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে আলোচনা হয়েছিল এবং তাকে নতুন সরকারপ্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলের সামনে নাহিদ ইসলাম জবানবন্দি দেন। তিনি জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করা হয়। ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই দিন সরকার দেশের বিভিন্ন স্থানে কারফিউ ঘোষণা করে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। সরকারের পরিকল্পনা অনুযায়ী মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি আন্দোলনকারীদের হত্যা বা গুমের চেষ্টা করা হতো। এজন্য নাহিদরা মার্চ ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট করার সিদ্ধান্ত নেন।
জবানবন্দিতে নাহিদ আরও উল্লেখ করেন, মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার লক্ষ্যে সমন্বয়কদের পক্ষে অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিঁয়াজো করেছিলেন মাহফুজ আলম। এই কার্যক্রম চলাকালে নতুন সরকার গঠনের প্রস্তাব নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়।
ট্রাইব্যুনালে এদিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। নাহিদের সাক্ষ্যগ্রহণ ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলেছিল। যেহেতু পুরো সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি, তাই ট্রাইব্যুনাল এটি আজও মুলতবি রাখে। পরে দুপুরে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন নাহিদকে জেরা করবেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা