ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভয়াবহ বন্দুকযুদ্ধে তিন পুলিশ নি-হ-ত
নিজস্ব প্রতিবেদক: পেনসিলভানিয়ায় পুলিশের ওপর সশস্ত্র হামলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আগের দিন পারিবারিক বিরোধ তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন কর্মকর্তারা। সেখানেই বন্দুকধারীর গুলিতে তারা আক্রান্ত হন।
আহত দুই কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানান, “হামলাকারী মারা গেছে।” তবে কীভাবে হামলা সংঘটিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।
প্যারিস আরও বলেন, ঘটনাস্থল এখনো “অত্যন্ত সক্রিয়” হিসেবে বিবেচিত হচ্ছে এবং স্টেট পুলিশের সব ধরনের সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে। তিনি জানান, এফবিআইয়ের সহযোগিতায় ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে একটি তদন্ত টিম গঠন করা হবে।
ঘটনাস্থল নর্থ কডোরাস টাউনশিপে পৌঁছান পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, “এটা ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য একেবারেই শোকাবহ ও বিধ্বংসী দিন।”
এ ঘটনায় একই সঙ্গে পাঁচজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ ধরনের আরেক ঘটনায় জিম্মি পরিস্থিতি সামলাতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।
গুলির ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় এক স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে থাকতে নির্দেশ দেয়, যদিও বিকেলে সেই নির্দেশ তুলে নেওয়া হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এই ঘটনাকে “সমাজের জন্য অভিশাপ” বলে অভিহিত করেছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক