ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পদ্মার ইলিশের প্রথম চালান পৌঁছাল ভারতে, দাম কত?
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে মোট ৫০ টন ইলিশ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
বন্দরে পৌঁছানোর পর ইলিশগুলো বাংলাদেশের ট্রাক থেকে ভারতীয় ট্রাকে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে মাছগুলো সরাসরি পশ্চিমবঙ্গের বৃহত্তম পাইকারি মাছের বাজার 'হাওড়ার ফিস্ মার্কেটে' নিয়ে যাওয়া হবে। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই এই সুস্বাদু ইলিশ পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে পাওয়া যাবে, যার ফলে পূজার আগেই বাঙালি ভোজনরসিকরা এর স্বাদ গ্রহণ করতে পারবেন।
'মৎস আমদানিকারক সমিতির' সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, প্রথম চালানের ইলিশের দাম কিছুটা বেশি হতে পারে। পাইকারি বাজারে প্রতি কেজি ইলিশের দাম ১৫০০ থেকে ১৬০০ রুপি এবং খুচরা বাজারে ১৭০০ থেকে ১৮০০ রুপি হতে পারে। তবে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে পশ্চিমবঙ্গের বাজার গুজরাটের ইলিশে ভরে আছে এবং বাংলাদেশ থেকে যত বেশি ইলিশ আমদানি হবে, দাম তত কমতে থাকবে।
চলতি বছর বাংলাদেশ সরকার ৩৭টি প্রতিষ্ঠানকে মোট ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ