ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নতুন করে চার গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যা দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ইরান সমর্থিত চারটি মিলিশিয়া গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই চার গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তের কথা জানায়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মাধ্যমে হারাকাত আল-নুজাবা, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-আউফিয়া এবং কাতায়েব আল-ইমাম আলি এখন থেকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি পাবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, চারটি গোষ্ঠীকে এর আগে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা ২০২৩ সালেও এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই মিলিশিয়া গোষ্ঠীগুলো বাগদাদের যুক্তরাষ্ট্র দূতাবাস এবং মার্কিন ও জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা সাধারণত নিজেদের দায় এড়াতে ভুয়া নাম বা প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে এই ধরনের হামলা চালায়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ