ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের চাপে জাপান, স্বীকৃতি পাচ্ছেনা ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক চাপের মুখে আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা এবং ইসরায়েলের কঠোর প্রতিক্রিয়া এড়াতেই টোকিও এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স ও জাপানি দৈনিক আসাহি সিম্বুন।
তবে জাপান জানিয়েছে, সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনায় নিয়ে বিষয়টি তারা মূল্যায়ন অব্যাহত রাখবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জাপানি গণমাধ্যমের বরাতে রয়টার্স এ খবর প্রকাশ করে।
আসাহি সিম্বুন জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে— যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতেই জাপান এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না। অন্যদিকে কিয়োদো নিউজ জানিয়েছে, বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওয়াশিংটন টোকিওকে এ বিষয়ে চাপ দিয়েছে।
চলতি মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। এ অবস্থায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো গত সপ্তাহে জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, “আমরা সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে বিষয়টি সমন্বিতভাবে মূল্যায়ন করছি।” বুধবার সাংবাদিকদের প্রশ্নে একই বক্তব্য পুনরাবৃত্তি করেন মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি।
তবে তিনি গাজায় ইসরায়েলি স্থল অভিযানের কারণে তৈরি হওয়া “গুরুতর সংকট” নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, এতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষসহ ভয়াবহ মানবিক সংকট নিরসনে ইসরায়েলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে আসাহি জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে নিউইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে যে বৈঠক হবে, তাতে অংশ নেবেন না জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ