ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার করলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশ্বস্ত করেছেন, সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের পর ড. ইউনূস তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন।
মঙ্গলবার ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলাপকালে ড. ইউনূস জানান, তার সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আলোচনায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার।
আইএমএফ প্রধান বাংলাদেশের অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার এবং অধ্যাপক ইউনূসের সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশে এই সংকটকালীন সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনীতি দ্রুত সঠিক পথে ফিরেছে।”
ড. ইউনূস পুনরায় নিশ্চিত করেছেন, নির্বাচনের পর তিনি নিজ কাজে ফিরে যাবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই সম্পন্ন হবে। পাশাপাশি তিনি ব্যাংকিং খাতের সংস্কার ও রাজস্ব সংগ্রহে সরকারের চলমান পদক্ষেপ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি