ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
ভর্তুকি সংকটের মধ্যেও পেট্রোবাংলায় কোটি টাকার বোনাস
নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি খাতে যখন হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়া হচ্ছে, তখন রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা গত পাঁচ বছরে (২০১৮-১৯ থেকে ২০২৪-২৫ অর্থবছর) কর্মীদের এক্স-গ্রেশিয়া, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) এবং বিভিন্ন প্রণোদনা বাবদ ১ হাজার ২৪৭ কোটি ৪২ লাখ টাকা বিতরণ করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (ইএমআরডি) সাম্প্রতিক এক নিরীক্ষা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, গত পাঁচ বছরে গ্যাস খাতে সরকার ৩০ হাজার ৭১২ কোটি ৬৮ লাখ টাকা ভর্তুকি দিয়েছে। অথচ একই সময়ে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠানগুলো কর্মীদের বোনাস ও অন্যান্য সুবিধা বাবদ ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি খরচ করেছে। এমনকি তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন এবং মাধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির মতো লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলোও কর্মীদের এক্স-গ্রেশিয়া দিয়েছে।
অনিয়মের চিত্র আরও পরিষ্কার করে প্রতিবেদনে বলা হয়েছে: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ডব্লিউপিপিএফ বাবদ ১৮২ কোটি টাকা, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এক্স-গ্রেশিয়া বাবদ ৬৩.৮৫ কোটি টাকা এবং তিতাস গ্যাস প্রণোদনা বাবদ ৪৬.০৫ কোটি টাকা প্রদান করেছে। এছাড়াও, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডও বড় অঙ্কের বোনাস বিতরণ করেছে। এমনকি লোকসানে থাকা মাধ্যপাড়া গ্রানাইট মাইনিংও এক্স-গ্রেশিয়া প্রদান করেছে।
এছাড়াও, নিরীক্ষা প্রতিবেদনে লোকসানে থেকেও বোনাস দেওয়া, ডব্লিউপিপিএফ প্রদানে সঠিক হিসাব না মানা, আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয় করা এবং ব্যয় নিয়ন্ত্রণের কোনো সূচক ছাড়াই প্রণোদনা অনুমোদন করার মতো বেশ কিছু অনিয়ম চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মন্তব্য করেছেন, পেট্রোবাংলা কর্মীদের যে বোনাস প্রদান করেছে, তা অবৈধ। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)