ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
একসঙ্গে এনবিআরে ৫৫৫ কর্মকর্তার বদলিতে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা ও জনস্বার্থের কারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম প্রজ্ঞাপনে, এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদ ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়নের অনুমোদন দিয়েছেন। অপর প্রজ্ঞাপনে আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তার স্থানান্তর ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, এর আগেই ১৫ সেপ্টেম্বর সোমবার ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছিল।
গত কয়েক মাস ধরে এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপক রদবদল লক্ষ্য করা গেছে। একই সময়, এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা