ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাকিস্তান কি ইসরায়েলকে চ্যালেঞ্জ করবে?
আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তানের বৃহৎ ও কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে, যারা প্রচলিত যুদ্ধেও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। তবে তিনি স্পষ্ট করেন, পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান কেবল প্রতিরোধের জন্যই অস্ত্র ব্যবহার করবে।
দার এ মন্তব্য করেছেন কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারে, যেখানে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে যদি জাতিসংঘের বাইরে যৌথ নিরাপত্তা বাহিনী গঠিত হয়, পাকিস্তান তাতে অংশ নেবে। তবে এ বাহিনী আক্রমণের জন্য নয়, শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পাকিস্তান মনে করে সব রাষ্ট্রের মর্যাদা সমান হওয়া উচিত। “ভারত বা অন্য কোনো দেশ নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে না,” বলেন দার। তিনি ভারত-পাকিস্তান সংঘাতের উদাহরণ টেনে বলেন, প্রভাবশালী দেশগুলো কখনোই এককভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না।
ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রসঙ্গে দার বলেন, গাজায় ইসরায়েলের হামলা “দস্যুবৃত্তি” ছাড়া কিছু নয়। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, বহুপাক্ষিক ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের প্রয়োজন।
পাকিস্তান চায় শান্তি ও কূটনীতির মাধ্যমে সমাধান। দার বলেন, “যুদ্ধ অবসানের সেরা উপায় কূটনীতি ও আলোচনা। যদি আলোচনায় আন্তরিকতা থাকে, তবে সমাধান সম্ভব।”
উপসংহারে তিনি নিশ্চিত করেন, পাকিস্তান প্রস্তুত তবে এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় না, কারণ এর প্রভাব পুরো অঞ্চল ছড়িয়ে পড়বে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ