ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগের ঝটিকা মিছিলে বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত ঝটিকা মিছিল বের করার চেষ্টা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে হওয়া এই ঘটনায় পুলিশ হাতেনাতে আওয়ামী লীগের ছয় কর্মীকে আটক করেছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, সকাল আটটার দিকে ৭–৮ জন একটি স্থানে জড়ো হলে পুলিশ এগিয়ে যায়। সেই সময় ককটেল বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু ব্যক্তি মোটরসাইকেলে করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ছয়জনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭০–৮০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করার চেষ্টা করছিল। এর মধ্যে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে আতঙ্ক সৃষ্টি হয়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি ইমাউল হক বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত