ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
'বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে'
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের প্রতি যেমন 'নেভার এগেইন' বলা হয়েছিল, বাংলাদেশেও বর্তমান বিচারের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের আর আগমন না ঘটুক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাহমুদুর রহমান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য প্রদানের সময় তিনি এই মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, "ন্যায়বিচার নিশ্চিত করা হোক, যাতে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা হলেও লাঘব হয়।"
সকালে ট্রাইব্যুনালে এসে তিনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের সাক্ষ্যে তিনি শেখ হাসিনার 'ফ্যাসিবাদী হয়ে ওঠা' এবং বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা কৌশল তুলে ধরেন। আজকের সাক্ষ্য শেষে শেখ হাসিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় শিক্ষার্থী আমির হোসেনকে গুলি করে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালে এ মামলার গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সময় চাইলে আদালত বৃহস্পতিবার নতুন দিন ধার্য করেন।
এই মামলায় ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত সকলেই তৎকালীন পুলিশ কর্মকর্তা। অন্য আসামিরা হলেন- ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এবং উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের