ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবে না নেতানিয়াহু: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের ওপর ভবিষ্যতে আর কোনো হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষায়, “নেতানিয়াহু এখন থেকে কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েলের পক্ষ থেকেও আর কোনো সামরিক হামলার নির্দেশ দেওয়া হবে না। তিনি আরও বলেন, “অনেকেই জানেন না, কাতার আমাদের খুব ভালো বন্ধু। নেতানিয়াহু কখনোই আর তাদের ওপর হামলার নির্দেশ দেবেন না।”
এর আগে গত ৮ সেপ্টেম্বর দোহায় হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা চালায় ইসরায়েল। মাত্র ১৫ মিনিট স্থায়ী হওয়া সে অভিযানে হামাস-সংশ্লিষ্ট পাঁচজনসহ মোট ছয়জন নিহত হলেও গোষ্ঠীর শীর্ষ নির্বাহী খলিল আল হায়া অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।
হামলার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর দাবি করেছিল, কাতারকে আগেই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, নেতানিয়াহু হামলার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন এবং পরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়। এমনকি কাতারে অবস্থানরত মার্কিন সেনাঘাঁটি থেকেও একই ধরনের সতর্কতা পৌঁছে দেওয়া হয়েছিল।
তবে সোমবার ওভাল অফিসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “না, আমাকে আগে কিছু জানানো হয়নি। আপনারা যেমন তথ্য পেয়েছেন, আমিও তেমনভাবেই জেনেছি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস