ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতে গঠনমূলক পরিবর্তনের অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের আওতায় অপারেশনাল প্ল্যান (ওপি) পরিচালনার সঙ্গে যুক্ত তিনটি গুরুত্বপূর্ণ পদ—লাইন ডিরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার—একসঙ্গে বিলুপ্ত করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে এসব পদে কর্মরতদের দ্রুত যথাযথ পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (স্বাস্থ্য-৩) ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের অবসান হওয়ায় এই তিন পদবি বাতিল করা হয়েছে। নোটিশে বিলুপ্ত পদবি ব্যবহার থেকে অবিলম্বে বিরত থাকতে এবং বর্তমানে যারা এসব পদে কর্মরত আছেন, তাদের দ্রুত যথাযথ পদে পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, লাইন ডিরেক্টররা অপারেশনাল প্ল্যানের পুরো ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতেন। তাদের অধীনে প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজাররা কাজ করতেন, যাদের দায়িত্ব ছিল মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, রিপোর্টিং এবং প্রশাসনিক সমন্বয়। এসব কর্মকর্তা মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, সংক্রামক রোগ প্রতিরোধ, ওষুধ ও টিকা সরবরাহসহ বিভিন্ন ওপি সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করতেন।
যদিও এই সিদ্ধান্তকে খাত সংশ্লিষ্টরা যুগান্তকারী প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখছেন, তবে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নতুন কাঠামো না এলে কিছু মাঠ পর্যায়ের কার্যক্রমে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে বাজেট বাস্তবায়ন, জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় প্রাথমিকভাবে প্রভাবিত হতে পারে। এখন সবার নজর থাকবে নতুন কাঠামো কতটা কার্যকর হয় এবং এটি মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবাকে কতটা প্রভাবিত করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি