ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহের কথা জানান।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকমিশনার ডেরেক লো বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এবং সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সিঙ্গাপুর প্রযুক্তিগত উৎকর্ষের কারণে শুধু নিজেদের দেশে নয়, অন্যান্য দেশেও সেবা প্রদানে অনুকরণীয়। বাংলাদেশ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই দুই দেশের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিবির বিচিত্র বড়ুয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা