ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক :জাতীয় পার্টিকে "ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট" আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ফ্যাসিবাদের দোসরদের বিচার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। বিগত ১৫ বছর জাতি পতিত ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতায় বিষিয়ে ছিল। তারা সব অপকর্মে ফ্যাসিবাদকে সহায়তা করেছে। জাতীয় পার্টি সেই অপকর্মের শরিক। তারা বারবার জালিয়াতিপূর্ণ নির্বাচনে অংশ নিয়ে অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।"
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, বরং ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট হিসেবে কাজ করছে। এই দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে তাদের বিচার করা উচিত।”
পীর চরমোনাই বলেন, “বর্তমান সরকারের আচরণ লেভেল প্লেয়িং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করেছে। লন্ডন বৈঠক, একতরফাভাবে নির্বাচনের তারিখ ঘোষণা, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ—সবই একটি পক্ষকে সুবিধা দেওয়ার নির্দেশনা বহন করে। এতে মাঠ প্রশাসনও পক্ষপাতদুষ্ট হয়ে পড়ছে।”
তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড শুধু বাস্তবিক নয়, মনস্তাত্ত্বিক বিষয়ও। জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে পারছে না, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা