ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে প্রযুক্তি খাত, সেবা খাত এবং মানবসম্পদ উন্নয়ন নিয়ে জোর দেওয়া হয় উভয় পক্ষের আলোচনায়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,“প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর নিজ দেশে এবং আন্তর্জাতিক পর্যায়েও সেবা প্রদানের ক্ষেত্রে অনুকরণীয়। তাদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার আছে অনেক কিছু।”
তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে পারস্পরিক বিনিয়োগ সক্ষমতা বাড়ানো এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সহযোগিতা বাড়ানো জরুরি।
সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বলেন,“বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর। বিশেষ করে সেবা খাতে প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে আমরা বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া।এই বৈঠক ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা