ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তিনি ট্রাইব্যুনাল-১ এ আসেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (১৬ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য দেবেন।
এই মামলায় এখন পর্যন্ত ১৪ দিনের শুনানিতে মোট ৪৫ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ ৯ সেপ্টেম্বর ছয়জন সাক্ষ্য দেন, আর তার আগের দিন তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়। এর আগে ২ সেপ্টেম্বর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ৩৬তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এবং ৪ সেপ্টেম্বর তার জেরা সম্পন্ন হয়। তিনি আদালতে বলেন, শেখ হাসিনা ও কামালের নির্দেশেই জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছিল। এ জন্য তিনি দায় স্বীকার করে ক্ষমা চান এবং নতুন অনেক তথ্য প্রকাশ করেন।
সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে গত বছরের জুলাই-আগস্টে দেশব্যাপী চালানো হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা আদালতে শেখ হাসিনা, কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরুর আদেশ দেয়। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলছে। মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার এই অভিযোগপত্রে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণ ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠায় অন্তর্ভুক্ত রয়েছে। মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।
গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের