ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২ অক্টোবর থেকে সচিবালয়ে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক :আগামী ২ অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়ে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক (এসইউপি) ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হচ্ছে। পরিবেশবান্ধব সচিবালয় গড়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার (১৪ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে চিহ্নিত এসইউপি পণ্যের প্রবেশ ঠেকাতে কার্যকর চেকিং ব্যবস্থা চালু করা হবে।
দর্শনার্থীদের মোবাইলে প্রেরিত ওটিপি বার্তায় সিঙ্গেল-ইউজ প্লাস্টিক না আনার নির্দেশনা উল্লেখ থাকবে।সচিবালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং এর বিকল্প ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সচিবালয়ের ভবন, প্রবেশদ্বার, লিফট ও চলাচলের বিভিন্ন পয়েন্টে প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ার বার্তাসংবলিত স্টিকার ও ব্যানার স্থাপন করা হবে।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য সচিবালয়কে একটি পরিবেশবান্ধব ও টেকসই কর্মপরিবেশে রূপান্তর করা।এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে এই কার্যক্রম অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও বিস্তৃত করা হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত