ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দোহায় আরব-ইসলামি সম্মেলনে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইথ বৈঠকে বক্তব্য দেন।
বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।দুই দিনব্যাপী এই জরুরি শীর্ষ সম্মেলন শুরু হবে সোমবার (১৫ সেপ্টেম্বর)। এতে কাতারের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। বাংলাদেশ এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে শক্ত অবস্থান নেবে বলে আশা করা হচ্ছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ