ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
মতিউর রহমান ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান ও তার স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে, ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার তিন দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ওই দিন আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
নির্ধারিত তারিখে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর দুপুর ২টা ৩৫ মিনিটে রিমান্ড শুনানি শুরু হয়। রিমান্ডের পক্ষে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম। আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান লিটন রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের বক্তব্য শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ টাকার তথ্য গোপন এবং ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি অস্ত্র আইনের আরেকটি মামলায় মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা