ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সড়ক অবরোধ করে জনজীবন অচল করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধূরি। রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, যারা ফরিদপুরের সংসদীয় সীমানা নিয়ে রাস্তা বন্ধ রেখেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে — এ অবস্থা কোনভাবেই বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটি সমাধান না করে, আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব।”
তিনি বলেন, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দু-একটি নির্বাচন হয়ে গেল, এসব বিষয়েও একটু আলোচনা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ছিনতাই, চুরি-ডাকাতিসহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে পূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা, সে বিষয়ে আলোচনা হয়েছে।
ফরিদপুরে দুটি ইউনিয়ন নিয়ে সীমানা সংশোধনের কারণে স্থানীয়দের অসন্তোষের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত; তারা যুক্তি-তর্ক শুনে এ পরিবর্তন করেছে। তবে যেকোনো বিক্ষোভ সুষ্ঠু চ্যানেলে জানাতে হবে — সড়ক ও জনদুর্ভোগ সৃষ্টি করে সহিংসতা বা ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনগত পদক্ষেপ নেবো।”
উপদেষ্টা কোর কমিটির সভায় জানিয়েছেন, ফরিদপুরের দুই ইউনিয়নের কারণে বহু মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ধরনের অবরোধ দেশের বিভিন্ন জেলার মানুষকে দুর্ভোগে ফেলে। তিনি স্থানীয়দের সতর্ক করে বলেন, দাবি থাকলে সম্মতিপূর্ণ ও আইনি পথে তা উত্থাপন করতে হবে; নতুবা আইন প্রয়োগকারী সংস্থা কার্যকর ভূমিকা রাখবে।
কোর কমিটির বৈঠকে প্রসঙ্গভুক্ত অন্যান্য বিষয়ে পুলিশি প্রস্তুতি ও অপরাধ দমন কার্যক্রম, ছিনতাই-চুরি মোকাবিলা, সীমান্ত নিরাপত্তা এবং পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)