ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
নেপালের অন্তর্বর্তী সরকারের পাশে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, সহিংসতার পর দেশে শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার পদক্ষেপকে স্বাগত জানাই। গণতান্ত্রিক সমাধানের অঙ্গীকারের জন্য প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল ও তরুণ নেতাদের অভিনন্দন জানানো হয়।
মার্কিন দূতাবাস আরও জানায়, সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে তারা নেপালের সঙ্গে শোকাহত। পাশাপাশি সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের ভূমিকারও প্রশংসা করা হয়।
প্রসঙ্গত, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে চলমান আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর সহিংস হয়ে ওঠে। এতে অন্তত ৫১ জন নিহত ও ১,৩০০ জনের বেশি আহত হন। ব্যাপক অরাজকতার মধ্যে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতে সাবেক বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ওই দিনই প্রেসিডেন্ট আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস