ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কাতারে হামাস নেতা হত্যার পরও যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক অটল
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইসরায়েল সম্পর্ক কাতারের হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরও বদলাবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি সতর্ক করে বলেন, এ ঘটনা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।
রুবিও সাংবাদিকদের জানান, “আমরা ও প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলায় সন্তুষ্ট নই। তবে এটি আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের মূল গতি পরিবর্তন করবে না। তবুও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব—বিশেষ করে গাজায় শান্তি প্রতিষ্ঠায় এর প্রভাব কী হতে পারে তা দেখতে হবে।”
গত মঙ্গলবার কাতারের দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে হামলা চালায় ইসরায়েল। হামলায় পাঁচজন হামাস নেতাসহ একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতরা তখন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলিয়ে, গাজায় যুদ্ধবিরতি আনার মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ