ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নেই: প্রেসসচিব
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি।’
শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসসচিব এ তথ্য দেন।
নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের ভিন্নমত থাকায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, ‘দল থাকলে মতপার্থক্য থাকবেই। নাহলে ভিন্ন দল কেন থাকবে? আমাদের বার্তা স্পষ্ট—নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে।’
তিনি আরও যোগ করেন, ‘যদি কেউ নির্বাচনের সময় বানচাল করার চেষ্টা করে, তা সফল হবে না।’
প্রেসসচিব বলেন, এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সামনের নির্বাচনগুলোকে পথনির্দেশ দেবে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকেও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা