ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নির্বাচনে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন বানচালে আওয়ামী লীগ দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে। তবে জনগণ সেই ষড়যন্ত্র প্রতিহত করবে এবং তখন আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বই সংকুচিত হয়ে যাবে।
একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে ফখরুল বলেন, আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ও কার্যকলাপ পারস্পরিকভাবে দলটির জন্য ক্ষতিকর হচ্ছে। তিনি বলেন, যদি আওয়ামী লীগ ক্ষমা চেয়ে কিছু যোগ্য নেতাকে সামনে আনত, তাহলে রাজনৈতিক পরিস্থিতি ভালো হতে পারত।
ফখরুল বলেন, দলটি নিজেই নিজেদের ক্ষতি করছে। তিনি দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ড. ইউনূসের দায়িত্ব হবে তাদের দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখা। তা না হলে প্রশ্ন উঠবেই।
মহাসচিব আরও বলেন, নির্বাচনকে সবার সহযোগিতা প্রয়োজন, অন্যথায় জাতি চরম বিপদের মুখে পড়বে এবং তা মোকাবেলা করা এই জাতির জন্য সহজ হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়