ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত হলো ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল
নিজস্ব প্রতিবেদক: ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৮২০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জনকে সরকারি চাকুরির জন্য মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এর আগে, গত ১৮ জুলাই এই বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ জুলাই এর ফল প্রকাশ করা হয়েছিল। সেই পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছিলেন, যার মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন ছিলেন।
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট মোকাবেলায় এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। আজকের চূড়ান্ত ফলের মাধ্যমে সেই লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগোনো হলো।
ফলাফল দেখতে এখানেক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়