ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, যার প্রতিফলন ডাকসুতে দেখা গেছে: প্রেস সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এবং তার একটি প্রতিফলন আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। তিনি আরও উল্লেখ করেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে ভোটাররা ভয়মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। তিনি সতর্ক করেন, এ সময়সূচি থেকে সরে আসার কোনো চেষ্টাই জাতির জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
প্রেস সচিব জানান, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল নয়, সমাজের বিভিন্ন অংশ এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদি জনগণ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে ভোট দিতে আসে, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন আটকাতে পারবে না।
ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, জাতীয় নির্বাচনও একইভাবে উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে, যদি সকলের দায়িত্বশীলতা ও সততা বজায় থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ সেপ্টেম্বর)