ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কমিশনের প্রস্তাবনায় সরকারি খাতে বিশেষ ভাতা
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের জন্য গঠিত কমিশন গত মঙ্গলবার দ্বিতীয় সভা করেছে। সভায় বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসেবে ভাতা প্রদানের সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, এই ভাতার উদ্দেশ্য হলো এসব পেশার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং গবেষণাকে উৎসাহিত করা।
কমিটির সদস্যরা জানিয়েছেন, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট বিবেচনায় নিয়ে কমিশন একটি নতুন বেতন কাঠামোর প্রস্তাব সরকারের কাছে পাঠাবে। পে-কমিশনের প্রথম সভা হয়েছিল ১৪ আগস্ট।
দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের গবেষণামুখী শিক্ষকদের জন্য বিশেষ ইনসেনটিভ ভাতা দেওয়া হবে। তবে সামরিক ও বেসামরিক অন্যান্য খাতের কর্মচারীরা এই সুবিধা পাবেন না।
এছাড়া সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানের বর্তমান ও অনুমোদিত জনবল, বেতন-ভাতা, পেনশন এবং রাজস্ব আহরণের তথ্য চেয়ে মন্ত্রণালয়গুলোকে চিঠি পাঠানো হয়েছে।
কমিটি আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে আর্থিক পরিস্থিতি বিবেচনায় নতুন বেতন কাঠামো ঘোষণা করার সম্ভাবনা নেই। ভোটের পর নতুন সরকার কমিশনের সুপারিশ অনুযায়ী কাঠামো চূড়ান্ত করে তা বাস্তবায়ন করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত