ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
পাঁচ পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতি নিয়ে আলোচনা করে। বৈঠকে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিকল্প প্রণয়নের সুপারিশ তুলে ধরা হয়।
প্রস্তাবে বলা হয়, জুলাই সনদের সংবিধানগত বিষয়গুলো বাস্তবায়নের জন্য দলগুলো বিভিন্ন প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ সনদ বা এর অংশ নিয়ে গণভোট, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন, নির্বাচনের মধ্যে গণপরিষদ গঠনের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা, ত্রয়োদশ সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন এবং ১০৬ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মতামত চাওয়া।
দলগুলোর মতামতের ভিত্তিতে কমিশনের বিশেষজ্ঞ প্যানেল একাধিক বৈঠকে এসব বিকল্প বিশ্লেষণ করে প্রাথমিক পর্যায়ে পাঁচটি পদ্ধতিতে সনদ বাস্তবায়নের সুপারিশ করে। এগুলো হলো: অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া।
পরবর্তী বিস্তারিত আলোচনার পর কমিশন জুলাই জাতীয় সনদ ২০১৫-এ অন্তর্ভুক্ত বিষয়গুলো (যেখানে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে) চারটি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছে। এই পদ্ধতিগুলো হলো অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা