ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা শুরু করেছে। সভাটি বেলা সাড়ে ১১টায় শুরু হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি-এবিপার্টসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।
কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩ কার্যদিবসের আলোচনা ৩১ জুলাই শেষ হয়। বেশিরভাগ বিষয়ে দলগুলো একমত হলেও, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিছু দ্বিমত রয়ে গেছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপি এই বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে।
কমিশন ইতিমধ্যে দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছে এবং তাদের মতামতও পেয়েছে। তবে জুলাই সনদের আইনি প্রক্রিয়ার কিছু দিক এখনও চূড়ান্ত হয়নি। এই অবস্থায় কমিশন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠকও করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি