ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আশ্বাস পেয়ে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি সুতা তৈরির কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এতে ব্যস্ততম দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রায় এক ঘণ্টা পর বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, কারখানার চীনা মালিক দীর্ঘদিন ধরে বেতন পরিশোধে অনুপস্থিত রয়েছেন। কয়েক মাস ধরে বকেয়া বেতন না পেয়ে বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এ অবস্থায় বৃহস্পতিবার কাজে যোগ দিতে এসে তারা আন্দোলনে নামেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শ্রমিকরা আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা