ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে একটি সুতা তৈরি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকরা চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক জুড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শ্রমিকরা জানিয়েছেন, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানায় কয়েক মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হয়নি। অনুরোধ করেও মালিক বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। চীনা মালিক পরিচালিত এই কারখানায় দীর্ঘ সময় ধরে বেতন না দেয়ার কারণে শ্রমিকরা বৃহস্পতিবার কাজে যোগ দিয়ে বকেয়া বেতন দাবি করছেন।
নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, “আমাদের আর কোনো দাবি নেই, শুধু বেতন চাই। না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।” আরেক শ্রমিক সুরুজ মিয়া জানান, “বেতন না দিলে ঘর ভাড়া দিতে পারব না, স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় ঘুরতে হবে।”
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানিয়েছেন, “অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে সমঝোতা করছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা