ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
চানখারপুল হত্যাকাণ্ড: মানবতাবিরোধী মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চানখারপুলে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ (বৃহস্পতিবার) ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
গত ১৪ জুলাই এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আট আসামির মধ্যে চারজন কারাগারে এবং চারজন পলাতক রয়েছেন। হাজির আসামিরা হলেন শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। অন্যদিকে পলাতক আসামিরা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
মামলায় এ পর্যন্ত ১১ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। ৭ সেপ্টেম্বর পঞ্চম দিনের শুনানিতে তিনজন সাক্ষ্য দেন, তাদের মধ্যে একজন ছিলেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি। বাকি দুজন হলেন—প্রত্যক্ষদর্শী রাব্বি হোসেন ও ব্যবসায়ী আবদুল গফুর। এর আগে ২১ আগস্ট সাক্ষ্য দেন শহীদ রাকিব হোসেন হাওলাদারের বাবা মো. জাহাঙ্গীর হোসেন ও বড় ভাই রাহাত হাওলাদার।
তৃতীয় দিনের সাক্ষ্যে ১৩ আগস্ট উপস্থিত ছিলেন শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার, তার প্রতিবেশী শহীদ আহমেদ এবং শহীদ ইসমামুল হকের ভাই মহিবুল হক। দ্বিতীয় দিনে (১২ আগস্ট) সাক্ষ্য দেন কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন ও শেখ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান। প্রথম দিনে (১১ আগস্ট) জবানবন্দি দেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এতে আরও অনেকে আহত হয়েছিলেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- উপবৃত্তিতে বড় পরিবর্তন, খুলল নতুন সুযোগ