ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন নুর
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচনের সময় প্রতিকূল পরিস্থিতি ধৈর্য, কৌশল এবং দক্ষতার সঙ্গে মোকাবিলা করার জন্য।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নুরুল হক নুর বলেন, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে একত্রিত করে ছাত্র রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবেন। এতে ছাত্ররাজনীতি থাকবে জাতীয় রাজনীতির নেতিবাচক প্রভাবমুক্ত এবং শিক্ষার্থী ও দেশের কল্যাণমূলক।
তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া ও গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার কেন্দ্রবিন্দু।
নুরুল হক নুর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের উদ্দেশ্যে বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিয়মিত আয়োজন নিশ্চিত করুন, যেন এটি অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতো ক্যাম্পাস ক্যালেন্ডারের স্থায়ী অংশ হিসেবে প্রতিদিন পালনীয় হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচনের সময় পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসে নিরাপত্তা ও সতর্কতা জারি রেখেছিল। নির্বাচনে শীর্ষ তিনটি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা