ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিসিএস পরীক্ষায় দায়িত্ব পালন করবে ১২০ ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য ১২০ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেয়ে পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ‘কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর আওতায় এই কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রদানের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া সরকারি কর্মকমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে সাত জন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় পিএসসিতে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হতে হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় পিএসসি কার্যালয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর