ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সংস্কৃতি উপদেষ্টা সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক ও সাংস্কৃতিক অঙ্গনে সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে তারা বলেন, মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতীম দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সমৃদ্ধ ও সুদৃঢ় হবে। পাশাপাশি, দক্ষিণ এশিয়ার দেশদ্বয়ের সমৃদ্ধ সংস্কৃতি, অভিন্ন জীবনযাপন, ঐতিহ্য ও সাহিত্য উভয় দেশের জনগণের জন্য জ্ঞান ও আনন্দের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।
আলোচনায় দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ সম্প্রসারণে সাংস্কৃতিক দল বিনিময়, টেলিভিশনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমানও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত