ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শিবির সমর্থিত প্রার্থীদের ব্যালটে আগেই ক্রস চিহ্ন দেওয়া রয়েছে: আবিদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রের ভোটকেন্দ্রে ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, শিবির সমর্থিত প্রার্থীদের ব্যালটে আগেই ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদুল বলেন, “শিবির সমর্থিত প্রার্থীদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এটি অশনি সংকেত।”
নিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, তিনি চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন। “কোনো বাধা সৃষ্টি করিনি, আচরণবিধি ভঙ্গ করিনি। কিছু কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিগুলোতে ঢুকতে দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী প্রার্থী ও পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশের অধিকার রয়েছে,” তিনি বলেন।
আবিদুল আরও বলেন, “সকাল থেকেই আমরা অনিয়মের অভিযোগ তুলতে পারতাম। তবে আমি অনাবাসিক শিক্ষার্থীদের আহ্বান জানাই—ভোট দিতে আসুন। আপনারা ভোটের মাধ্যমে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে পারবেন।”
অমর একুশে হলে ভোট কারচুপির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেখানে এখনো যাননি। বিষয়টি জানার পরই মন্তব্য করবেন।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি