ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে শিবিরের তালিকাঃ উমামা
নিজস্ব প্রতিবেদকঃঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের হাতে একটি নির্দিষ্ট প্রার্থীতালিকা তুলে দেওয়া হচ্ছে। তার দাবি, এই তালিকাটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের।
সোমবার (৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে উমামা দুইটি ভিন্ন তালিকার ছবি প্রকাশ করেন। তিনি জানান, একটি কেন্দ্রীয় সংসদের, অন্যটি হল সংসদের প্রার্থী তালিকা। দুই তালিকাতেই রয়েছে শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নাম এবং পাশাপাশি, কিছু স্বতন্ত্র প্রার্থীর নামও যুক্ত আছে, যারা প্রকৃতপক্ষে শিবিরপন্থী বলে অভিযোগ।
তিনি লিখেন, “ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে। একদিকে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নাম, অন্যদিকে হলের ‘স্বতন্ত্র’ নামে পরিচিত প্রার্থীদের তালিকা। গুঞ্জন আছে, এই তালিকাগুলো পোলিং বুথের ডেস্কের নিচেও ছড়িয়ে রাখা হয়েছে।”
শুধু শহীদুল্লাহ হল নয়, অন্যান্য কেন্দ্র থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে বলে জানা গেছে। গণমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ পেয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)