ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নেপালজুড়ে বিক্ষোভ তীব্র, রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভে অংশ নেওয়া ‘জেন জি’ তরুণরা শাসক দল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
এর আগে সোমবার নিরাপত্তা বাহিনীর হাতে ১৯ তরুণ বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে দেয়। পরিস্থিতি শান্ত করতে সরকার শক্ত হাতে বিক্ষোভ দমনের চেষ্টা করলে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
বিভিন্ন জেলা ও রাজধানী কাঠমান্ডুতে সকাল থেকেই রাজনৈতিক নেতাদের বাড়ি এবং প্রধান রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা চালানো হয়। সংঘর্ষ, পাথর নিক্ষেপ এবং অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে একাধিক স্থানে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায় কারফিউ জারি করেছে প্রশাসন।
কাঠমান্ডু পোস্ট-এর খবরে জানানো হয়েছে, ললিতপুরে অবস্থিত নেপালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঁসেপাটিতে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসভবনে ইট-পাটকেল ছোড়া হয়।
সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও বিক্ষোভকারীরা হামলা চালায়।
সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শেরবাহাদুর দেউবার বুদ্বানিলকণ্টায় অবস্থিত বাসভবনেও হামলার চেষ্টা করা হয়, তবে নিরাপত্তা বাহিনী আগেই প্রতিহত করে।
এছাড়া খুমলটারে প্রধান বিরোধী দল সিপিএন (মাওইস্ট সেন্টার)-এর চেয়ারম্যান পুষ্পকমল দাহালের বাড়িতেও ইট-পাটকেল ছুড়েছে বিক্ষোভকারীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ