ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাশিয়া সংলাপ চায়, প্রতিশোধ নয়: ল্যাভরভ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং শর্তসাপেক্ষে সহযোগিতা চাইছে। এমন ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানিয়েছেন, রাশিয়া সংলাপ এবং সমমর্যাদাভিত্তিক সহযোগিতায় আগ্রহী।
মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে শিক্ষার্থীদের উদ্দেশে সোমবার (৮ সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে ল্যাভরভ বলেন, “আমাদের কারও ওপর রাগ বা প্রতিশোধ নেওয়ার কোনো লক্ষ্য নেই। এই দুটোই ক্ষতিকর।”
তিনি আরও বলেন, “যদি পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী হয়, আমরা তাদের ফিরিয়ে দেব না। তবে এটি কোন শর্তে সম্ভব হবে, তা বিবেচনা করা হবে।” ল্যাভরভ উল্লেখ করেন, ভবিষ্যতে সহযোগিতা এমনভাবে করতে হবে যাতে রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর ওপর ঝুঁকি না আসে।
ল্যাভরভের মতে, রাশিয়া সংলাপের জন্য প্রস্তুত এবং সবার সঙ্গে সৎভাবে কাজ করতে চায়। তিনি আলাস্কার ১৫ আগস্টের বৈঠক উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ হয়েছে।
তিনি বলেন, ওই বৈঠক দেখিয়েছে, বর্তমান মার্কিন প্রশাসন পারস্পরিক জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে সমস্যা সমাধানে উৎসাহী। ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ওয়াশিংটন সংঘাতের মূল কারণ দূর করার ওপর গুরুত্ব দিয়েছে।
ল্যাভরভ আরও জানান, রাশিয়া যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতায় আগ্রহী। আর্কটিক অঞ্চল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতগুলোতে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমন্বয় রয়েছে।
তিনি আশ্বাস দেন, “যুক্তরাষ্ট্রের মধ্যেও এ ধরনের আগ্রহ আছে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক