ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জামায়াতের কার্যালয়ে হুমা খানের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব রিপোর্ট :বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আজ সোমবার (৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর বসুন্ধরার কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাতে হুমা খানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।
সাক্ষাতের সময় হুমা খান জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ ছাড়া তারা বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন। জামায়াতে ইসলামীর উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে হুমা খান জানতে চান এবং জামায়াত আমির সেসব প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
সাক্ষাতের সমাপ্তিতে ডা. শফিকুর রহমান ‘জুলাই শহীদদের’ নিয়ে জামায়াতে ইসলামীর প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি সংস্করণের বই উপহার দেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা