ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দ্রুতই দেশে ফিরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনাসভায় তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান যখন দেশে ফিরবেন, তা একটি অবিস্মরণীয় ইতিহাস হয়ে থাকবে। ওই দিনই বিএনপির নির্বাচনের অর্ধেক প্রচারণা সম্পন্ন হবে।
তিনি আরও মন্তব্য করেন, সংবিধান স্পর্শ না করে সরকার চাইলে প্রয়োজনীয় সংস্কার করতে পারে। কেউ আলোচনা ছাড়া অমূলক সংস্কারের চেষ্টা করলে তা নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।
বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশে কেউ আর অগণতান্ত্রিক বা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে না।
তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন এক অধ্যাদেশে জানিয়েছে, জোটবদ্ধ হলেও প্রার্থীদের নিজ দলের মার্কায় ভোট দিতে হবে। এ ধরনের নির্দেশনা নির্বাচনে জটিলতা তৈরি করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল