ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৫তম বিসিএস মৌখিকের নতুন সময়সূচি প্রকাশ, আগের বিজ্ঞপ্তি বাতিল
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তৃতীয় পর্যায়ের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। গত ২৮ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) কমিশন নতুন বিজ্ঞপ্তি জারি করে।
সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি জানায়, প্রার্থীদের অবশ্যই নির্ধারিত অনলাইন ফরম বিপিএসসি ফরম-১ পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে। এই ফরম কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় সব সনদ ও ডকুমেন্টের দুটি সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল সনদ সরাসরি বোর্ডে প্রদর্শন করতে হবে। যথাযথ কাগজপত্র জমা না দিলে প্রার্থিতা বাতিল হবে।
এ ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করতে হবে। অনলাইনে জমা দেওয়া ফরমের দুটি প্রিন্টকপি মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে।
কমিশন জানিয়েছে, ডাকযোগে কোনো প্রার্থীর কাছে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে নিজ উদ্যোগে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করবেন। নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য প্রমাণপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে হবে।
পিএসসি আরও জানায়, গ্রহণযোগ্য কারণ ছাড়া কোনো প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না। তবে প্রয়োজনে তারিখ পরিবর্তনের সর্বময় ক্ষমতা কমিশনের হাতে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত