ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৫৮০
নিজস্ব প্রতিবেদক :সারদেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৮ জন, চট্টগ্রামে ৯৪ জন, ঢাকার বিভিন্ন এলাকায় (উত্তর সিটি করপোরেশন ৮৫, দক্ষিণ সিটি করপোরেশন ৮০, এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৮৫ জন) ভর্তি হয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৫৫, খুলনায় ৩২, ময়মনসিংহে ১৭, রংপুরে ৩ এবং সিলেটে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫২ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৪ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৭০৫ জন।একই সময়ে ডেঙ্গুজনিত মৃত্যু হয়েছে ১৩৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সচেতন থাকার পাশাপাশি মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)