ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দুর্নীতির অভিযোগে দুদকের উপপরিচালক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, যিনি ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের আদেশ জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে মাহবুবুল আলমের বিরুদ্ধে অভিযোগ ওঠে—মামলার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতানো, তদন্ত কার্য থেকে দায়মুক্তির বিনিময়ে আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে কোটি টাকা গ্রহণ, এসেন্সিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক থেকে ১০ কোটি টাকা নেওয়া, এবং নিজ নামে, স্ত্রীর ও মায়ের নামে বিপুল সম্পদ অর্জন। অভিযোগ অনুসারে, ঢাকার গুলশান, বসুন্ধরা, জোয়ার সাহারা, ডেমরা এবং জামালপুরের সরিষাবাড়িতে তার সম্পদ প্রায় ১৫০ কোটি টাকার বেশি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২৭ আগস্ট অনুষ্ঠিত দুদকের ২০/২০২৫ নম্বর কমিশন সভায় অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। **দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৪৩(১) ধারা অনুযায়ী বরখাস্তকালীন মাহবুবুল আলম **খোরাকি ভাতা পাবেন। আদেশ জারির দিন থেকেই এটি কার্যকর হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা