ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বদরুদ্দীন উমর ছিলেন স্বাধীন বিবেকের প্রতীক: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) তিনি এক শোকবাণীতে বলেন, বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক অনন্য প্রতীক।
তারেক রহমানের বক্তব্যে বলা হয়েছে, মরহুম বারবার রাজরোষের মুখোমুখি হলেও তার আদর্শের প্রতি ছিলেন অবিচল। “কোনো ভীতি বা হুমকি তাকে তার কর্তব্যকর্ম থেকে বিরত রাখতে পারেনি। স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে তিনি সর্বদা স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছেন। এদেশে তিনি সত্যিই স্বাধীন বিবেকের এক প্রতীক ছিলেন।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তারেক রহমান আরও বলেন, “বদরুদ্দীন উমর ছিলেন বামপন্থি প্রগতিশীল রাজনীতির পথিকৃৎ, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। তার বিদেহী প্রস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সকল মুক্তচিন্তাবিদকে গভীরভাবে মর্মাহত করেছে। স্বাধীনচেতা ও নির্ভীক কণ্ঠস্বরের এই বুদ্ধিজীবীর পৃথিবী থেকে চলে যাওয়া জনগণের মনে হতাশার সৃষ্টি করেছে।”
তিনি মরহুমের অবদানের স্মরণ করে বলেন, “‘৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশমাতৃকার স্বাধীনতা এবং সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার সংগ্রাম, চিন্তা ও লেখনী ছিল অমলিন। জাতির বিভিন্ন ক্রান্তিকালে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে তার গবেষণাধর্মী গ্রন্থগুলো আজও পাঠক সমাজে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।”
প্রসঙ্গত, রোববার সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়ে মরহুমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি