ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
বদরুদ্দীন উমরের প্রয়াণে শোক প্রকাশ ড. মুহাম্মদ ইউনূসের
নিজস্ব প্রতিবেদকঃ মুক্তিকামী মানুষের আন্দোলন ও সংগ্রামের অগ্রদূত, প্রগতিশীল চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী এবং রাজনীতিক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশিত এক শোকবার্তায় তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া বদরুদ্দীন উমর আমাদের মুক্তবুদ্ধি ও প্রগতির সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর ছিলেন। ভাষা আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ, ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি তার অবিচল নিষ্ঠা আমাদের বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।”
ড. ইউনূস আরও উল্লেখ করেন, “তিনি ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের কথা সর্বদা উজ্জ্বলভাবে বলেছেন এবং জুলাই আন্দোলনকে উপমহাদেশের অভূতপূর্ব গণ-অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন।”
তিনি বলেন, “জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর শুধু একজন তাত্ত্বিকই ছিলেন না; তিনি ছিলেন একজন সংগ্রামী, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তার গৌরবোজ্জ্বল অবদান ও লেখনী জাতীয় পর্যায়ে স্বীকৃত। সরকার তাকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে।”
ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, “বদরুদ্দীন উমরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তবে তার জীবনদর্শন ও লেখনী ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাশীল মানুষদের জন্য এক অনন্য পথনির্দেশ হিসেবে কাজ করবে।”
শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত ৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর আজ সকালেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প