ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বদরুদ্দীন উমরের মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক
নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রখ্যাত চিন্তাবিদ ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৭ সেপ্টেম্বর) সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই শোকবাণী প্রদান করেন।
শোকবাণীতে তিনি উল্লেখ করেন, বদরুদ্দীন উমর ছিলেন লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি। তিনি ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের একজন প্রভাবশালী মুসলিম জাতীয়তাবাদী নেতা।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “ষাটের দশকে জাতীয়তাবাদ, ধর্ম ও রাজনীতি বিষয়ে বদরুদ্দীন উমরের রচিত গ্রন্থগুলো মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ে সাংস্কৃতিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাধীনতার আন্দোলনের সময়ও তার চিন্তা ও লেখনী প্রভাব বিস্তার করেছে।”
তিনি আরও বলেন, “বদরুদ্দীন উমর গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বহু অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার রূহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তার শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।”
উল্লেখ্য, বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ষাটের দশকে পূর্ব পাকিস্তানে বাঙালি সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও জাতীয় চেতনার উন্মেষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার লেখা বই ‘সাম্প্রদায়িকতা’ (১৯৬৬), ‘সংস্কৃতির সংকট’ (১৯৬৭) ও ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা’ (১৯৬৯) স্বাধীনতা আন্দোলন এবং সাংস্কৃতিক চেতনার উন্নয়নে বিশেষ প্রভাব ফেলেছে।
সম্প্রতি, ২২ জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন এবং ১০ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরে আসেন। বয়সের ভার ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তার বুদ্ধিবৃত্তিক অবদান এখনও প্রাসঙ্গিক।
বদরুদ্দীন উমর শুধু একজন লেখকই নন, তিনি বাংলাদেশের মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি