ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
চোখে কন্টাক্ট লেন্স ব্যবহারকারীদের জন্য সচেতনতা
লাইফস্টাইল ডেস্ক: চোখের দৃষ্টি পরিষ্কার রাখতে কিংবা স্টাইলের কারণে অনেকেই চশমার পরিবর্তে কনটাক্ট লেন্স ব্যবহার করেন। তবে লেন্স ব্যবহারে সামান্য অসতর্কতাও চোখের সংক্রমণ, জ্বালা-পোড়া কিংবা স্থায়ী ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। তাই লেন্স ব্যবহারের নিয়ম মেনে চলার পাশাপাশি কিছু সাধারণ ভুল এড়িয়ে যাওয়া জরুরি।
প্রতিটি লেন্সের নির্দিষ্ট সময়সীমা থাকে—কখনও একবার ব্যবহার করেই ফেলে দিতে হয়, আবার কোনোটি সপ্তাহ বা মাসব্যাপী ব্যবহারযোগ্য। এই নির্ধারিত সময় অতিক্রম করলে চোখে অস্বস্তি, সংক্রমণ বা আঘাতের ঝুঁকি তৈরি হয়।
যে ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে—
সময়সীমা না মানা: দৈনিক, সাপ্তাহিক বা মাসিক লেন্সের আলাদা সময়সীমা আছে। সময় পার হলে জীবাণু জমে চোখে মারাত্মক সমস্যা হতে পারে।
লেন্স পরে ঘুমানো: ঘুমের সময় লেন্স থাকলে চোখে অক্সিজেন কম প্রবেশ করে, এতে গুরুতর সংক্রমণ হতে পারে।
ভুলভাবে পরিষ্কার করা: টিউবওয়েলের পানি বা মেয়াদোত্তীর্ণ সল্যুশন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, এতে ক্ষতিকর জীবাণু চোখে ঢুকতে পারে।
হাত না ধুয়ে লেন্স ব্যবহার: লেন্স পরার আগে হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে হাতের জীবাণু সরাসরি চোখে যেতে পারে।
লেন্স কেস পরিষ্কার না রাখা: কেসে পুরোনো সল্যুশন জমিয়ে রাখা উচিত নয়। তিন মাস পরপর কেস বদলানো এবং প্রতিবার ব্যবহারের পর শুকিয়ে রাখা জরুরি।
কমদামি সল্যুশন ব্যবহার: মানহীন সল্যুশন জীবাণু নষ্ট করতে পারে না, এতে সংক্রমণের আশঙ্কা বাড়ে।
যত্রতত্র লেন্স ব্যবহার: গরম বা শুষ্ক আবহাওয়া, সাঁতার কিংবা গোসলের সময় লেন্স ব্যবহার করা উচিত নয়, কারণ তখন সহজেই জীবাণু চোখে প্রবেশ করতে পারে।
সঠিক নিয়ম মেনে এবং সচেতনভাবে লেন্স ব্যবহার করলে ঝুঁকি ছাড়াই এর সুবিধা পাওয়া সম্ভব।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে