ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে: ভিপি সাদিক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আর কখনো পথ হারাবে না এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি সতর্ক করে বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে আমাদের অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট ও দিল্লির তাঁবেদাররা নতুন করে চক্রান্ত শুরু করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করেন সাদিক কায়েম। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, "তারেক রহমানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি দেশের ছাত্রসমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন এবং সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।"
আগামীর রাজনীতির গতিপথ সম্পর্কে তিনি বলেন, ভবিষ্যৎ রাজনীতি হবে পুরোপুরি ‘বাংলাদেশপন্থী’। দেশ, মাটি, মানুষ এবং সার্বভৌমত্ব রক্ষাই হবে এর মূল ভিত্তি। দীর্ঘ ১৬ বছর দেশের তরুণ সমাজ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ছাত্রসমাজকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে প্রস্তাবিত গণভোটের পক্ষেও তিনি জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
বক্তব্যে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "হাদিকে যারা হত্যা করেছে এবং যারা নেপথ্যে পরিকল্পনা করেছে, তারা এখনো গ্রেপ্তার হয়নি। স্বাধীন বাংলাদেশে এই বিচার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।" ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ